সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা-পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত এ অভিযানে মাদক মামলার ১ জন, ভ্রাম্যমাণ আদালতের সাজার ৮ জন এবং পরোয়ানাভুক্ত পলাতক ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কড়া পুলিশি পাহাড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন