১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ: দেখা যাবে যেসব দেশ ও অঞ্চল থেকে
আগামী বুধবার (১২ আগস্ট) বিশ্বজুড়ে দেখা যেতে চলেছে একটি অত্যন্ত বিরল ও দৃষ্টিনন্দন পূর্ণ সূর্যগ্রহণ।
প্রক্রিয়াটিতে চাঁদের বিশাল ছায়া আর্কটিক অঞ্চল থেকে দ্রুতগতিতে নেমে এসে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউরোপের দেশ স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে।
১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে রেকর্ড গড়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, পূর্ণগ্রাস ছাড়াও এর আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে প্রত্যক্ষ করা যাবে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপেক্ষিক আকারের নিখুঁত সামঞ্জস্যের কারণে এ ধরনের পূর্ণগ্রাস সম্ভব হয়।
উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়া শহরগুলোতে পূর্ণগ্রাসের স্পষ্ট দৃশ্য মিলবে।
|