ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলা তীব্র উত্তেজনার মাঝে নিজের ভিন্নধর্মী জীবনযাপনের অভিজ্ঞতা শেয়ার করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। যুদ্ধের ভয়াবহতায় গত ছয় সপ্তাহ তাকে একটি সুরক্ষিত কমান্ড সেন্টারে কাটাতে হয়েছে, যেখানে তার সঙ্গী ছিল কেবল দুটি পোষা কুকুর।
শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।
মাইক হাকাবি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তার কুকুরদের ছবি শেয়ার করে লিখেছেন, “টানা ছয় সপ্তাহ একটি বদ্ধ কমান্ড সেন্টারে বসবাস, দুটি কুকুরের সাথে ঘুমানো এবং ক্যাম্প বেড (চারপাই)-এ বিশ্রাম নিতে হয়েছে। সেখানে মাইক্রোওয়েভ এবং হট প্লেটে খাবার তৈরি করে দিন কাটাতে হয়েছে। দীর্ঘ সীমিত চলাচলের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আমরা অবশেষে পুনরায় বাসভবনে ফিরে এসেছি।”
যুদ্ধবিরতির পর নিজের বাসভবনের আরামদায়ক পরিবেশে ফেরার স্বস্তি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “অবশেষে একটি আসল বিছানা নসিব হলো! রাষ্ট্রদূত হওয়া সত্যিই বিলাসিতা আর রোমাঞ্চে ভরপুর।”
উল্লেখ্য, মাইক হাকাবি একজন কট্টর জায়নবাদী সমর্থক হিসেবে পরিচিত। ইসরায়েলের পক্ষে তার একাধিক বিতর্কিত মন্তব্য এর আগেও আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, সৃষ্টিকর্তা এই ভূমি ইসরায়েলিদের দিয়েছেন এবং পুরো অঞ্চলের ওপর দখলদারিত্ব তাদের অধিকার।
এমনকি তিনি আরও বলেছিলেন যে, ইসরায়েল যদি লেবানন, সিরিয়া কিংবা জর্ডানের নিয়ন্ত্রণ গ্রহণ করে, তাতে তার কোনো আপত্তি নেই। তার মতে, নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত অঞ্চলের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্পূর্ণ যৌক্তিক। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন আর মার্কিন লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়।
সূত্র: ডেইলি জং।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ