ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব, যাতে তারা দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, "গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কাজের সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে। সরকারের কোনো পদক্ষেপ যদি জনস্বার্থ বিরোধী হয়, তবে নাগরিক হিসেবে গঠনমূলক সমালোচনা করা জরুরি।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল মুজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান এবং কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আবুবক্কর বিশ্বাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবেক ভিপি আব্দুস সবুর খান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ