শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

সকালবেলা নিউজ: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই সমাপ্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

ডাবলিনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আয়ারল্যান্ডের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। যদিও সফরটি কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয়, তবুও তাঁদের আলোচনার টেবিলে বৈশ্বিক অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যে বিদ্যমান ইরান যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পায়। বৈঠক শেষে ট্রাম্প তাঁর নিজস্ব রিসোর্টে আয়োজিত একটি গলফ টুর্নামেন্টেও অংশ নেন।

সূত্র: রয়টার্স

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন