ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়িয়ে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। এর আগে শুক্রবার রাতে তেহরানের অন্যতম প্রধান মেহরাবাদ বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, শনিবার সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই দক্ষিণ ইসরাইল, জেরুজালেম ও এর আশপাশের এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের মোবাইল ফোনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার বার্তা পাঠানো হয়। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যালোচনার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইসরাইলি বাহিনী এই হামলাকে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’র অংশ হিসেবে ঘোষণা করেছে। এর আগে গত ৪ মার্চও একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি হতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা ও হেলিকপ্টার তৈরির অংশ ধ্বংস করতেই ওই অভিযান চালানো হয়।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ