ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই ইসরাইলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সম্ভাব্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।
জরুরি অস্ত্র প্যাকেজে যা থাকছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এই অস্ত্র সরবরাহের জন্য একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজের প্রধান অনুষঙ্গ হলো:
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে এবং ওই অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইলের নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।
উল্লেখ্য যে, ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ গত ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর ঠিক পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরাইল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, এই যুদ্ধে ইরানকে রাশিয়ার পক্ষ থেকে গোয়েন্দা সহায়তা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
| আজকের তারিখঃ বঙ্গাব্দ