ডাক্তারদের উপস্থিতি দেখতে আকস্মিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তারদের উপস্থিতি দেখতে আকস্মিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

মো. নুরনবী সানি, নরসিংদী: সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ঝটিকা সফরে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটিতে উপস্থিত হন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসকদের চেম্বারগুলো ঘুরে দেখেন। প্রায় এক ঘণ্টা অবস্থান করে অধিকাংশ চিকিৎসকের অনুপস্থিতি দেখে তিনি গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী জানান, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, গত ৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরই মন্ত্রী সরাসরি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণে নামেন। পরিদর্শন শেষে তিনি ভবিষ্যতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর বার্তা দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই ঝটিকা সফর সাধারণ রোগীদের মাঝে আশার সঞ্চার করেছে এবং হাসপাতাল প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন