ইউটিউবের আধিপত্যে ধস নামাতে প্রস্তুত চীনের বিলিবিলি
অনলাইন ডেস্ক: ভিডিও শেয়ারিং দুনিয়ায় ইউটিউবের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ও রাজত্বে ধস নামাতে বৈশ্বিক বাজারে বড় পরিসরে পা রাখছে চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ (Bilibili)। নতুন আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মোচনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে বড় ধরনের বাণিজ্যিক মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববাজার দখলের অংশ হিসেবে ব্যবহারকারীদের জন্য পূর্বের অনেক জটিল নিয়ম শিথিল করেছে বিলিবিলি। আগে চীনের বাইরে থেকে নিবন্ধনের জন্য পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্রের স্ক্যান কপি জমা দিতে হলেও নতুন সংস্করণে এই বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে যেকোনো দেশের সাধারণ ব্যবহারকারী এবং কনটেন্ট ক্রিয়েটর অতি সহজেই প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খুলে যুক্ত হতে পারবেন।
কারিগরি ও গ্লোবাল প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের তথ্য জানতে সরাসরি
বিদেশি ক্রিয়েটরদের জন্য কনটেন্ট আপলোড ও মনিটাইজেশন সহজ করতে ইংরেজি ভাষার স্বতন্ত্র ওয়েবসাইট তৈরির কাজও জোরকদমে চলছে। বিশ্বব্যাপী কার্যক্রম ও লোকাল টিম জোরদার করতে লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে স্থানীয় কর্মী নিয়োগ দিতে শুরু করেছে চীনা এই প্রযুক্তি জায়ান্ট।
মূলত অ্যানিমেশন, গেমিং, শিক্ষা ও বিনোদনমূলক কন্টেন্টের জন্য পরিচিত এই প্ল্যাটফর্মটি ক্রিয়েটরদের জন্য স্পন্সরশিপ এবং ব্র্যান্ডিং সুবিধা বাড়াচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে ইউটিউবের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ইকোসিস্টেমের সঙ্গে বিলিবিলি ঠিক কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, তা দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
|