শিবপুরে জঙ্গল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
শিবপুরে জঙ্গল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি জঙ্গলের ভেতর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী)।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিবপুর থানাধীন পুটিয়া বাজার সংলগ্ন জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেল সদৃশ বস্তু, ৩০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি একনলা বন্দুক এবং ৩০ ও ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি দেশীয় পাইপ গান।

অভিযানের সময় অস্ত্রগুলোর কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। র‍্যাব জানায়, পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়েছে এবং এ সংক্রান্ত আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন