এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল (মামলা নং-২৮)। উক্ত মামলায় আদালত তাঁকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই সাজ পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|