মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সকালবেলা ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষাকে ধারণ করে এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বাণীতে তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র ধরাধামে আগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য আলোকবর্তিকা। তিনি মানুষকে সত্য, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা দিয়েছেন। তাঁর পুণ্যময় জীবন ও জীবনাদর্শ সমগ্র মানবজাতির মুক্তির জন্য এক চিরন্তন পথনির্দেশক।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বিশ্বজুড়ে চলা সংঘাত, হিংসা ও সামাজিক অবক্ষয় দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পথই একমাত্র সমাধান। তরুণ সমাজকে উগ্রতা, অপরাধ ও মাদক থেকে দূরে রেখে নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে মহানবীর বাণী অনুসরণের বিকল্প নেই। মহান আল্লাহর দরবারে দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এআইএল/সকালবেলা
|