হজ্ব ফাইন্যান্সের অডিট কমিটির সভা অনুষ্ঠিত
অর্থনীতি প্রতিবেদক: বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ‘হজ্ব ফাইন্যান্স কোম্পানী পিএলসি’-এর ৫৬তম অডিট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ জুন) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হজ্ব ফাইন্যান্স কোম্পানীর অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ এ এম হাবিবুর রহমান।
সংস্থটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সভায় প্রধানত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের সামগ্রিক হিসাব বিবরণীসহ কোম্পানির বিভিন্ন শাখার অডিট রিপোর্টসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন কোম্পানির অন্যতম পরিচালক জনাব মো: সাঈদ আহমেদ এফসিএ। এছাড়া মালয়েশিয়ান পরিচালক মোহাম্মদ সাবরি বিন জাহিয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শফিকুর রহমান, কোম্পানী সেক্রেটারি জনাব মো: মাহমুদুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জনাব মো: মনিরুল ইসলাম শামীম এবং হেড অব আইসিসি জনাব বৃতিসুন্দর দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন দলের প্রতিনিধিরাও এই গুরুত্বপূর্ণ অডিট সভায় অংশগ্রহণ করেন।
এআইএল/সকালবেলা
|