আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে। আজ বুধবার (১৩ মে) সারা দেশে এই নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন নির্ধারিত দামের তালিকা: বাজুসের সবশেষ ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কার্যকর হয়েছে নিচের তালিকা অনুযায়ী:
স্বর্ণের মান (ক্যারট) — প্রতি ভরির দাম (টাকা) ২২ ক্যারেট — ২,৪৪,৭১১ টাকা ২১ ক্যারেট — ২,৩৩,৫৭২ টাকা ১৮ ক্যারেট — ২,০০,২১৩ টাকা সনাতন পদ্ধতি — ১,৬৩,০৬৩ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এ নিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
|