টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় এই প্রস্তাবিত কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনের পর একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিক। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিইও, ৭১ টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি) এবং মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।
সভায় বক্তারা উল্লেখ করেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও একটি শক্তিশালী সম্পাদকীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এই কাউন্সিল পেশাগত উৎকর্ষ সাধন, সাংবাদিকদের স্বার্থরক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ রূপরেখা ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।
এ.আই.এল/সকালবেলা
|