যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত অনলাইনে আবেদন করুন
চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কমার্শিয়াল বিভাগে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে অভিজ্ঞ লোকবল নিয়োগ দেবে। গত ১০ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ: কমার্শিয়াল
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১০ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৯ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট:
যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এমবিএ অথবা ফিন্যান্স ও ব্যাংকিং/অ্যাকাউন্টিংয়ে এমবিএম ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: বাংলাদেশের আমদানি-রপ্তানি আইনকানুন, শুল্ক পদ্ধতি, ভ্যাট এবং ব্যাংকিং কমপ্লায়েন্স বিষয়ে গভীর জ্ঞান থাকা আবশ্যক। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শর্তাবলি: চাকরির ধরন: ফুলটাইম। প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কর্মস্থল: ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ প্রদান করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা যমুনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ জুন ২০২৬।
জান্নাত/সকালবেলা