সেভ দ্য চিলড্রেনে প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
সেভ দ্য চিলড্রেনে প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ তাদের চাইল্ড প্রটেকশন অ্যান্ড চাইল্ড লেবার বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে একজন যোগ্য প্রার্থী খুঁজছে। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এনজিও বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় প্রধান কার্যালয়ে পূর্ণকালীন কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে, তবে মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

জান্নাত/সকালবেলা