ব্র্যাকের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক তাদের পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রধান শিক্ষক’ ও ‘সহকারী প্রধান শিক্ষক’ পদে এই নিয়োগ দেওয়া হবে। হবিগঞ্জ, ময়মনসিংহ, নীলফামারী ও সুনামগঞ্জ—এই চার জেলার নির্দিষ্ট এলাকায় নির্বাচিত প্রার্থীদের পদায়ন করা হবে। গত ৬ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় (কথ্য ও লিখিত) দক্ষ হতে হবে এবং কম্পিউটার চালনায় (এমএস অফিস, ইমেইল ও ইন্টারনেট) প্রাথমিক জ্ঞান থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হলেও নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বার্ষিক উৎসব বোনাস এবং প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে পেশাগত উন্নতির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ব্র্যাকের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা