ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দিঘীনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাব চট্টগ্রামের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন জটিলতা পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় অংশ নেন লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এবং দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্প পরিদর্শনকালে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন বলেন, “পার্বত্য এলাকায় চিকিৎসা সেবার পরিধি বাড়াতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করছে। বিশেষ করে এই অঞ্চলের চক্ষু চিকিৎসা সেবার ঘাটতি পূরণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ