ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের 'মেল অফিসার' (MEAL Officer) পদে যোগ্য প্রার্থীদের খুঁজছে। ১৯ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়ার শেষ সময় আগামী ২৩ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ:
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (World Vision Bangladesh) |
| পদের নাম | মেল অফিসার (MEAL Officer) |
| পদ সংখ্যা | ০১টি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১৯ এপ্রিল ২০২৬ |
| আবেদনের শেষ সময় | ২৩ এপ্রিল ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট |
সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত সুবিধাসমূহ পাবেন:
সাপ্তাহিক ২ দিন ছুটি
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
মোবাইল বিল ও বিমা সুবিধা
বছরে ১টি উৎসব বোনাস
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য হাতে সময় খুবই কম থাকায় দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ