দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৭০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৭০

নিজেস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

​প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

​এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৭০ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ হাজার ৫৯ জন শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন