ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ শেষে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।
মনোনয়ন তালিকায় দলের সিনিয়র নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানুর মতো অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও সানজিদা ইসলাম তুলির মতো তরুণ মুখগুলোও স্থান পেয়েছেন। রুহুল কবির রিজভী জানান, জাতীয় কমিটির সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে যোগ্য প্রার্থীদের নির্বাচন করেছেন। তালিকায় আরও রয়েছেন— নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি ও জেবা আমিন খানসহ ৩৬ জন নারী নেত্রী। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে মাধবী মারমাকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ