ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় বনজ সম্পদ রক্ষা ও বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো কৃষকদের মাঝে গোলপাতার চারা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০০ কৃষকের হাতে গোলপাতার চারা ও ভার্মি কম্পোস্ট সার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০০ কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমেরও সূচনা করা হয়। উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। কৃষি বিভাগ জানিয়েছে, প্রতিটি কৃষককে ২০১টি করে গোলপাতার চারা ও ৮০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া আউশ ধান চাষিদের ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়। উপকূলীয় পরিবেশ রক্ষা ও লোনা পানিতে টেকসই বাগান গড়তে গোলপাতা চাষ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ