ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আল মামুনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আল মামুনের বিরুদ্ধে এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বাউশিয়া ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ