ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারতের নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি। উভয় পক্ষ সম্মত হয়েছে যে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া মেনেই গ্রেপ্তারকৃতদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
বৈঠকে ড. খলিলুর রহমান স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনরায় জানানো হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হবে। এছাড়া বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারত সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সফর শেষে আগামীকাল ৯ এপ্রিল দুপুরে তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ