শাহবাজকে নোবেল দেওয়ার দাবি ইতালির সাবেক প্রধানমন্ত্রীর

শাহবাজকে নোবেল দেওয়ার দাবি ইতালির সাবেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা ও যুদ্ধবিরতির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে অভিহিত করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি। 

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পাওলো জেন্টিলোনি তার পোস্টে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এবং উদ্ভূত যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় শাহবাজ শরিফ যে কূটনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন, তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি রাখেন।

উল্লেখ্য, বৈশ্বিক এই সংঘাত থামাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের কূটনৈতিক উদ্যোগ বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর করতে তাদের এই প্রচেষ্টাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইকোনোমিক টাইমস, এক্সপ্রেস নিউজ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন