ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ আইআরজিসির একটি আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল মজিদ খাদেমি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ভূমিকা পালন করে আসছিলেন। তার এই মৃত্যু ইরানের প্রতিরক্ষা খাতের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। আইআরজিসি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে একটি কাপুরুষোচিত আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।
যদিও হামলার সুনির্দিষ্ট স্থান বা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক তথ্যে একে মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তেহরান ও তেল আবিবের মধ্যে চলা ছায়া যুদ্ধ এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
নিহত গোয়েন্দা প্রধানের শেষকৃত্য ও দাফন সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জনগণের উদ্দেশ্যে জানানো হবে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনার পর পুরো ইরানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ