ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তামান্না (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ঘর মানিকদী গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত তামান্না ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী এবং একই এলাকার জামাল মাতুব্বরের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, তামান্না দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তামান্নার শ্বশুর শাহেদ আলী মাতুব্বর ঘরের ভেতর ওড়না দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তামান্নাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান:
“মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এলাকায় এই মৃত্যু নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ