ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অলিউল্লাহ। ভিডিওটিতে দেখা যায়, তিনি একজন নারীর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।
এর আগে, কয়েকদিন পূর্বে আরেকটি ঘটনায় তাকে একজন নারীর সঙ্গে একই টেবিলে বসে ইফতার করতে দেখা যায়। সেই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও মন্তব্য উঠতে থাকে, যা এখন নতুন ভিডিও প্রকাশের পর আরও তীব্র আকার ধারণ করেছে।
অনেক নেটিজেন মন্তব্য করছেন, একজন আলেম হিসেবে তার এই ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য—তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি কেউ কেউ আরও প্রশ্ন তুলছেন, যদি এমন কর্মকাণ্ড দেখা যায়, তাহলে তাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনার যৌক্তিকতা কোথায় দাঁড়ায়।
এ বিষয়ে এখনো এমপি অলিউল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধিদের ব্যক্তিগত ও সামাজিক আচরণ সবসময়ই জনসমক্ষে আসে এবং তা নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিক। তবে এমন বিতর্কিত বিষয়গুলোতে সংশ্লিষ্টদের পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ