নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় ও গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০০ গ্রাম গাঁজাসহ আলামীন শেখ (৫০) নামের একজনকে আটক করা হয়। এছাড়া জুয়া আইনের মামলায় জিহাদ মিয়া (২২), মিন্টু মিয়া (৬৫), অনুকুল দাস (৫০), নয়ন মিয়া (৩৫) ও মরহুম আলীকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি একটি সিআর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়ালিউল্লাহকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন