ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এবং কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এসব রঙিন জামা বিতরণ করা হয়।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই মহতী কার্যক্রম পরিচালনা করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন।
নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে পথশিশুরা। নতুন জামা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিশু তিন্নি বলে, “আমি ঈদের নতুন জামা পাইছি, আমার অনেক খুশি লাগতাছে।” অপর শিশু ফাতেমা জানায়, “ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।”
বিতরণকালে মোস্তাফিজুর রহমান পাপন বলেন:
“সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। ঈদের এই খুশির সময়ে নতুন পোশাক পেয়ে এসব শিশুর মাঝে যে আনন্দ ফুটে উঠেছে, তা দেখে নিজেরও খুব ভালো লাগছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাই যদি এভাবে এগিয়ে আসেন, তবে আর কোনো শিশুই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”
পলাশ ও ঘোড়াশাল এলাকার স্থানীয় বাসিন্দারা ছাত্রনেতা পাপনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ ধরনের সামাজিক কার্যক্রম তরুণ প্রজন্মের মাঝে সেবার মানসিকতা তৈরি করবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ