ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের মতে, তাঁর মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিউরো আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সকালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট সন্তোষজনক বা ভালো এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। ডা. শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে বিদেশে নেওয়া সম্ভব কি না, তা তাঁর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁকে আগামীকাল (১৫ মার্চ) দুপুর ১২টায় সিঙ্গাপুরের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ