ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ : থ্যালাসেমিয়া রোগীদের কল্যাণে এবং তাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'নওগাঁ ব্লাড সার্কেল'।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এই মানবিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সংগঠনটির সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবী, কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টাগণ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের মূল আয়োজনের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সাধারণ পথচারীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান তাঁর বক্তব্যে থ্যালাসেমিয়ার ভয়াবহতা তুলে ধরে বলেন:
"থ্যালাসেমিয়া একটি অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি রোগ। আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। সমাজের সামর্থ্যবান মানুষ ও তরুণ প্রজন্মকে এই রোগীদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে। নওগাঁ ব্লাড সার্কেল সবসময় এই অসহায় মানুষগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।"
বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় ১ লাখ, যাদের বড় একটি অংশই শিশু ও কিশোর। প্রতি মাসে একজন রোগীর গড়ে ১ থেকে ৩ ব্যাগ রক্ত এবং জীবনরক্ষাকারী নিয়মিত ঔষধের প্রয়োজন হয়।
অনুষ্ঠানের শেষে স্বেচ্ছাসেবীরা মানবসেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করার শপথ গ্রহণ করেন। উপস্থিত অতিথিবৃন্দ নওগাঁ ব্লাড সার্কেলের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের সব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ