চার দিনে ইরানে নিহত ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক

চার দিনে ইরানে নিহত ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রথম চার দিনে ইরানে মোট ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম।

বিবিসি সূত্রে জানা গেছে, এই চার দিনে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে ১০০ জন শিশুও অন্তর্ভুক্ত। 

হারানার বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এসব বোমা ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলোতেও আঘাত হেনেছে।

সংস্থাটি আরও জানিয়েছে যে, ইরান থেকে হতাহত সংক্রান্ত প্রচুর তথ্য এখনো আসছে এবং সেগুলো যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন