ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঢাবি প্রতিবেদক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে দেশকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে তাঁদের ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোরআনের আদর্শ অনুসরণের আহ্বান ধর্মমন্ত্রী বলেন, কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনকে জীবনে অনুসরণ ও মানতে হবে। দেশে কোরআন শিক্ষার প্রসারে কওমি মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি তাদের আরও সংগঠিত ও সহযোগিতা করার আশ্বাস দেন। পবিত্র রমজান মাসে এমন আয়োজনের জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।
জিয়াউর রহমানের অবদান স্মরণ বক্তব্যে মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, তিনিই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিষয়টি সংযোজন করেছিলেন। এছাড়া ওআইসি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক গড়ে তোলার কৃতিত্বও জিয়াউর রহমানের বলে তিনি উল্লেখ করেন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ