দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম আল জাজিরা দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে।

দুবাই মিডিয়া অফিস মঙ্গলবার রাতে (৩ মার্চ) জানায়, ‘দূতাবাসের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড ঘটেছিল, যা জরুরি টিমের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, দুবাইয়ে হামলার পর ধোঁয়া উঠছে।

এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গিয়েছিল। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রিয়াদে হামলায় অবকাঠামোগত ক্ষতি হলেও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও সংঘাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন