ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন'-এর দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন ইয়াসার মনোনীত হয়েছেন।
কমিটি গঠনের বিষয়ে সংগঠনের ১৪তম আবর্তনের পক্ষে মো. আশিকুর রহমান, মো. জুয়েল মিয়া, তাহমিনা খানম ও মো. সানিক মিয়া এবং ১৫তম আবর্তনের পক্ষে মাহমুদুল হাসান হৃদয়, তানভীর আনজুম সাজন, মো. ডালিম মিয়া ও ইভানুর মীম অনুমোদন প্রদান করেন। এছাড়া এসোসিয়েশনের ৪৩ জন শিক্ষার্থী নতুন এই কমিটির প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর প্রদান করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণ করে সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার বলেন, “দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির ছিল। সবার সম্মতিক্রমে আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত। সবার সহযোগিতায় ও দোয়ায় সংগঠনটিকে গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করব।”
সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এবং জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করব। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সেই সাথে নবীনবরণ, প্রবীণ বিদায়, বার্ষিক ট্যুর ও নিয়মিত সভার আয়োজন করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেব।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ