‘স্ক্রিম’ খ্যাত হলিউড অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই
অনলাইন ডেস্ক: হলিউডের কালজয়ী হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম’ (Scream)-এ অভিনয় করে ব্যাপক পরিচিত লাভ করা প্রখ্যাত মার্কিন অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই
গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনের বাথরুম থেকে এই বর্ষীয়ান অভিনেতার অচেতন মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসন
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রাথমিক অনুসন্ধানে সি ডব্লিউ মরগানের মৃত্যুকে স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে
বাবার আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অভিনেতার একমাত্র কন্যাসন্তান রেনাটা ম্যাকফি
১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বিসবি এলাকায় জন্মগ্রহণ করেন এই শিল্পী, যাঁর পূর্ণ নাম ছিল কার্টিস ওয়েড মরগান
পরবর্তীতে ১৯৯৬ সালে বিশ্বজুড়ে মুক্তি পাওয়া ক্লাসিক হরর চলচ্চিত্র ‘স্ক্রিম’-এ 'হ্যাংক লুমিস' নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করে সিনেপ্রেমীদের নজর কাড়েন মরগান