নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক: অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জিতে আনুষ্ঠানিকভাবে সভাপতি হয়েছেন তামিম ইকবাল।

আজ রবিবার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে প্রথমে পরিচালক হন তামিম।

এরপর পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচনে তামিম ইকবালই একমাত্র প্রার্থী থাকায় আলাদা কোনো ভোটের প্রয়োজন হয়নি। এর ফলে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অন্যদিকে বোর্ডের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

মন্তব্য করুন