হঠাৎ করেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই সংলাপের পেছনের আসল রহস্য বা উৎস কী, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যতিক্রমী ভিডিও থেকে মূলত এই সংলাপটির প্রচলন শুরু হয়।
ভিডিওটিতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নিয়ে এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের হাত দেখে তার ভাগ্য বদলানোর নানাবিধ উপায় বলে দিচ্ছেন। হাত দেখার একপর্যায়ে ওই যুবকের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কাল্পনিক বর্ণনা দেওয়ার পাশাপাশি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বারবার ‘রাগ করলা?’ সংলাপটি উচ্চারণ করছিলেন ওই গণক। যুবকের উদ্দেশে বলা প্রতিটি বাক্যের শেষেই অবধারিতভাবে এই সংলাপটি আওড়াচ্ছিলেন তিনি।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গণকের কথা বলার বিশেষ বাচনভঙ্গি এবং অতি আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে প্রভাবিত করার অদ্ভুত প্রবণতা দেখেই হাস্যরসে মজেছেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অবধারিতভাবে তা রূপ নেয় নতুন এক মিম ট্রেন্ডে।
ডিজিটাল দুনিয়ার বাসিন্দারা এখন এই ভিডিও ও সংলাপটিকে কেন্দ্র করে নানা ধরনের স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করছেন। অনেকেই রসিকতা করে এই গণক ব্যক্তিটিকে নিজের কর্মক্ষেত্রের ‘বস’ কিংবা নিজের বিশ্ববিদ্যালয়ের ‘কড়া শিক্ষকের’ সঙ্গে তুলনা করছেন। বসের অতিরিক্ত কাজের চাপ কিংবা শিক্ষকের কড়া ধমকের পর এই ‘কী রাগ করলা’ সংলাপটি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে শেয়ার করছেন ব্যবহারকারীরা, যা কনটেন্টটিকে ফেসবুকের শীর্ষ ট্রেন্ডিংয়ে নিয়ে এসেছে।
জান্নাত সকালাবেলা