কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার (১৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারের মারাত্মক জটিলতাসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে এবং রাতেই ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক কনটেন্ট ও সামাজিক সচেতনতা তৈরিতে কারিনা কায়সার অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানেও তাঁর সাহসী ভূমিকা স্মরণীয়। তাঁর এই অসময়ে চলে যাওয়া দেশের সংস্কৃতি ও সোশ্যাল মিডিয়া অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্তব্য করুন