মো নুরনবী সানি, নরসিংদী: নরসিংদীর পলাশে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জনতা জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের দাবি, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত থাকায় তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ট্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটে। পরে অভিমান করে রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা