আলীকদমে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
আলীকদমে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

জমির উদ্দিন, বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আরমান হোসেন (৩০) ও আব্দুর রহমান মুন্নাকে (২৭) আটক করে। দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকের পর আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরমান হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসাথে আব্দুর রহমান মুন্নাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন পাট্রাখাইয়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে এবং আব্দুর রহমান মুন্না একই এলাকার আবু রায়হানের ছেলে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন