ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ এবাদুল হক (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

শনিবার (২ মে) সকালে রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম সকাল সাড়ে ৭টার দিকে সুলতানপুর-ব্রাহ্মণবাড়িয়াগামী রাস্তার একটি শোরুমের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এবাদুল হককে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এবাদুল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ভাটি সাভার এলাকার বাসিন্দা।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব সোহরাব হোসেন চৌধুরী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ডিএনসির পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন