সোনারগাঁওয়ে ‘নগদ’ কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতি

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে ‘নগদ’ কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতি

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে "নগদ" ডিস্ট্রিবিউটর কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (২ মে) সকালে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও দামী মোবাইলসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলটি মোগরাপাড়া জালাল টাওয়ারের কার্যালয়ে প্রবেশ করে। ডাকাতরা উপস্থিত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তারা নগদ ৭ লাখ টাকা, ৫টি লেটেস্ট মডেলের মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন