ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত গোমা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এই সেতুর উদ্বোধন করেন সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি বর্তমানে দুই লেনের হওয়ায় চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরকার এই মহাসড়কটি আরও প্রশস্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং এবারের সফরে তিনি নিজেই রাস্তার বাস্তব অবস্থা দেখে গেছেন। দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। আসন্ন ঈদুল ফিতর নিয়ে সড়ক মন্ত্রী জানান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। বিশাল এই জনস্রোতের যাত্রা নির্বিঘ্ন রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। তবে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ এবারের ঈদে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।
গোমা সেতু উদ্বোধনের ফলে বরিশালের সঙ্গে পটুয়াখালীর একটি বিশাল অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো, যা দক্ষিণ অঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেতুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটল।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ