গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট মোঃ শিপন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১৬ আগস্ট) ভোররাতে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর এলাকায় সিও অফিস মোড় সংলগ্ন নিজ রিকশার গ্যারেজে 'NBAJEE' অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শিপন মিয়া গোপালগঞ্জ সদর থানার নবীনবাগ এলাকার মৃত বিলায়েত মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে তল্লাশি চালিয়ে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এসব অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা পরিচালনা ও এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন।
আটককৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এআইএল/সকালবেলা
|