গৌরনদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
গৌরনদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের গৌরনদীতে আল আমিন হাওলাদার (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে। নিহতের মা মনজিলা বেগম জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল আমিনকে দেখতে পেয়ে তাঁরা গৌরনদী মডেল থানায় খবর দেন। পরে থানার এএসআই মো. আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশের মতে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন