রাজবাড়ীতে চা দোকানিকে গলা কেটে হত্যা

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে চা দোকানিকে গলা কেটে হত্যা

রাসেল মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামের এক চা দোকানিকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌর জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁর রক্তাপ্লুত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক দৌলতদিয়া ঘাট এলাকায় চায়ের দোকান চালাতেন।

নিহতের ভাই বারেক শেখ জানান, দুপুরে বাড়িতে গিয়ে ফারুককে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের গলা ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির সুরতহাল ও তদন্তের পর হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন