ঈদে ঝিনাইদহের মাছ ব্যবসায়ীদের মুখে হাসি

ঈদে ঝিনাইদহের মাছ ব্যবসায়ীদের মুখে হাসি

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ নতুন হাটখোলা মাছ বাজারের পাইকারি ব্যবসায়ীদের সংগঠন ‘পাইকারি সমিতি’র উদ্যোগে সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মাছ বাজারের আড়ৎ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সহায়তা প্রদান করা হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৫০ জন সদস্যের প্রত্যেককে ২,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাইকারি সমিতির সভাপতি রশিদুল শেখ নিজে উপস্থিত থেকে সদস্যদের হাতে এই ঈদ উপহার তুলে দেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক রনি শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদস্যদের আর্থিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঈদের আগে এই নগদ অর্থ অনেকটা বড় স্বস্তি নিয়ে এসেছে।

সুবিধাভোগী সদস্যরা জানান, গত চার-পাঁচ বছর ধরে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই ধারাবাহিকতার ফলে তারা পরিবারের সাথে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারছেন। অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোকেও এমন মানবিক ও ভাতৃত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন